কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভলান্টিয়ার ফর সেনবাগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন






“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫

‎

‎

‎

‎নোয়াখালীর সেনবাগে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়। 

‎ 

‎শুক্রবার ( ২৫ জুলাই)  বিকাল ৫টায় “ভলান্টিয়ার ফর সেনবাগ" এর আয়োজনে মইজদীপুর (সেনবাগের ৩০০ফুট খ্যাত দর্শনীয় স্থান) এ বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎

‎বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর প্রতিষ্ঠাতা মো: ফখরুল ইসলাম টিপু'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বাহার। 

‎

‎উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

‎

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

‎

‎এসময় অতিথিগণ বক্তব্যে বলেন, এভাবে সামাজিক সংগঠন গুলো সমাজ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসা প্রয়োজন। সেক্ষেত্রে ভলান্টিয়ার ফর সেনবাগ” সেবাই ধর্ম, সৃষ্টিতেই আনন্দ এই শ্লোগানে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে সুন্দর আগামীর পথে এগিয়ে যাবে। 

‎

‎এসময় উপস্থিত ছিলেন, “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সভাপতি মনির আহমেদ জুলেট, সাধারণ সম্পাদক মো: ফাহিম, “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সদস্যগণ, এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎

‎“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীতে সর্বমোট বীজ ও চারার পরিমাণ ১০০০০ (দশ হাজার) তন্মধ্যে ৩০০০ কাঠ ও ফলের চারা, ৭০০০ তালবীজ (নূন্যতম) লাগানো হবে। তন্মধ্যে উদ্বোধক ও অতিথিগণ ঝাউগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন। পরে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর স্বেচ্ছাসেবকগণ রাস্তার  দু'ধারে ঝাউগাছের চারা লাগান।

Tag
আরও খবর