কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে ডিএইচএমএস ডক্টর'স এসোসিয়েশন এর উচ্চতর প্রশিক্ষণের শুভ উদ্বোধন



নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ডিএইচএমএস ডক্টর'স এসোসিয়েশন আয়োজিত ডিএইচএমএস ডক্টর'স এসোসিয়েশন নোয়াখালী জেলা কর্তৃক উচ্চতর প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ০৪ ফেব্রুয়ারী )  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আজমীর হোটেলের ৩য় তলা সকাল ১০ ঘটিকায় নোয়াখালী কোম্পানীগঞ্জ  উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকগণের উপস্থিতিতে ডাঃ স্বপন মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নোয়াখালী ডিএইচএমএস ডক্টর'স এসোসিয়েশন,কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ দীপক চন্দ্র রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ডিএইচএমএস ডক্টর'স এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ বেলায়েত হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নোয়াখালী এম এ রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ও নোয়াখালী ডিএইচএমএস ডক্টর'স এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক ডাঃ তৌহিদ হাসান প্রসূন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী এম এ রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ এম এ হান্নান। 

এসময় আরো উপস্থিত ছিলেন ডিএইচএমএস ডক্টর'স এসোসিয়েশন বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ হুমায়ুন কবির, জেড ই ডি আই টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও সেনবাগ উপজেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,  সূবর্ণচর উপজেলা শাখার সভাপতি ডাঃ পংকজ ভূষণ মজুমদার ( রাজু),  সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি ও চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইয়াছিন,     চাটখিল উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ইউছুফ আলী, নোয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ সালাহউদ্দিন, নোয়াখালী সদর উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ মোঃ আমানত উল্যাহ,  নোয়াখালী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আল আমিন সরকার  সহ কোম্পানীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাইলুন হুদা সহ কোম্পানীগঞ্জ উপজেলার  ডিএইচএমএস ডাক্তারগণ। 

পরবর্তীতে ২য় অধিবেশনে বসুরহাট বাজারের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক  মরহুম ডাঃ জিয়াউল হক এর মৃত্যু পরবর্তী স্মরণ সভা ও দোয়া  কামনায় নোয়াখালী ডিএইচএমএস ডক্টর'স এসোসিয়েশন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।

উক্ত উচ্চতর প্রশিক্ষণ ও আলোচনা সভায় নোয়াখালী ডিএইচএমএস ডক্টর'স এসোসিয়েশন এর কোম্পানীগঞ্জ শাখা কর্তৃক উচ্চতর প্রশিক্ষণ কর্মশালায় শুভ উদ্বোধন করা হয়। এসময় ডাক্তারগণ উচ্চতর প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ আলোচনায় অবতীর্ণ হয়ে ধারাবাহিক ভাবে প্রশিক্ষণ কর্মশালা চালিয়ে যাওয়ার দৃঢ় মনোভাব পোষণ করেন। 
আরও খবর