কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায়

:


নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর গ্রামে দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, বাড়িঘর ও আঙিনা পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে এলাকার শতাধিক পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।


স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকার গুরুত্বপূর্ণ এই গ্রামে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। বৃষ্টির পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় তা দিনের পর দিন জমে থাকে। এতে চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিও।


এলাকাবাসী জানান, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে কষ্ট হচ্ছে, অনেক সময় পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া ময়লা পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়েছে এবং ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে।


স্থানীয় বাসিন্দারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটে। দ্রুত একটি আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে সচেতন মহল মনে করছে, পৌর এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ আরও বাড়বে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।


এলাকাবাসীর প্রত্যাশা, সেনবাগ পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে বাবুপুর গ্রামের মানুষ এই দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পান।

আরও খবর