নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল



নোয়াখালীর সেনবাগ পৌরসভার প্রতিষ্ঠাতা পৌর প্রশাসক ও প্রথম মেয়র এবং সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাদ আছর সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম শাহ্ আলম চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর আত্মার শান্তি এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান লিটন, উপজেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির হুমু, উপজেলা বিএনপির সদস্য মাস্টার মনিরুল ইসলাম, মাস্টার মো. ইসমাইল, মাস্টার মো. আবু বকর ছিদ্দিক, মাস্টার মোসাদ্দেক হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুম শাহ্ আলম চৌধুরীর স্মৃতিচারণ করেন এবং তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


উল্লেখ্য, মরহুম শাহ্ আলম চৌধুরী সেনবাগ পৌরসভার প্রতিষ্ঠাকালীন সময়ে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আরও খবর