কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীর সুবর্ণচরে ৬ দোকান ভস্মীভূত


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে ছয় টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।


শনিাবার (১৮ ফেব্রুয়ারী ) রাত ১২টার সময় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।


প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিটের সদস্যরা।


স্থানীয় ইউপি সদস্য মো: খলিল উল্যাহ বলেন, শনিবার বাজারের একটি পার্টস দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।


মুহূর্তের মধ্যে আগুন আশ-পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।


আগুনে একটি কীটনাশকের দোকান, একটি ক্রোকারিজ দোকান, একটি কোল্ডকর্ণার দোকান, একটি কাপড় দোকান সহ ছয় টি পণ্য সামগ্রী সহ দোকান পুড়ে গেছে।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে তাদের ছয় টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের কমপক্ষে ৫ কোটি টাকার আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সুবর্ণচর ফায়ার সার্ভিসের পরিচালক মো: নুর নবী বলেন, আগুন লাগার খবর শুনে আমাদের একটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত শেষে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও খবর