কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীর হাতিয়ায় চরকৈলাশ হাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন



নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় চরকৈলাশ হাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২৩ সালের শিক্ষার্থীদের মাঝে নবপাঠদান ও নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন,সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ আলী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী ) দুপুর ১২টায় চরকৈলাশ হাদিয়া ফাজিল (ডিগ্রী)মাদ্রাসার আয়োজনে,অধ্যক্ষ মাওলানা শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।   এসময় আরো উপস্থিত ছিলেন,চরকৈলাশ হাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন,উপজেলা ভাইস-চেয়ারম্যান এডঃ কেফায়েত উল্যাহ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কে.এম ওবায়েদ উল্যাহ বিপ্লব, মাদ্রাসার ছাত্রছাত্রী,শিক্ষক ও অভিভাবক সহ অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে বলেন,মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান আরও ভালো করতে হবে। তাহলে তারা ভবিষ্যৎতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে বড় বড় ডিগ্রী অর্জন করতে পারবে। এছাড়া তারা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝ থেকে কেউ ভালো একজন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারে। মাদ্রাসার প্রতিটি শিক্ষক যদি ছাত্র ছাত্রীদের মনোযোগ সহকারে পাঠদান করায়।তাহলে তারা একজন সফল ছাত্র হিসেবে গড়ে উঠবে এটা আমার বিশ্বাস। এই মাদ্রাসার পড়াশোনার মান আরও বাড়বে। শিক্ষকগণ যখন মনোযোগ সহকারে পড়াশোনা করাবে তখন ছাত্র ছাত্রীরাও মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে সম্ভব।

পরে মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ কয়েকজনকে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
আরও খবর