কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাকিম হত্যা মামলার আসামী কামাল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার


নোয়াখালীর সুধারাম মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ মুহিউদ্দীন মাছুম সঙ্গীয় অফিসারসহ হাকিম হত্যা মামলার আসামী গ্রেফতারের লক্ষ্যে আন্ডারচর ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করাকালীন মামলার ঘটনায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ কামাল প্রকাশ কামাল ডাকাত (৩৮) কে  আন্ডারচর এলাকায়  সিরাজের চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে । 


গ্রেফতারকৃত আসামীকে নিয়ে সুধারাম মডেল থানার  ঘটনাস্থল ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করিয়া দফায় দফায় জিজ্ঞাসাবাদে আসামী তাহার ঘরে অস্ত্র-গুলি আছে মর্মে জানায়। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ মুহিউদ্দীন মাছুম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সুধারাম মডেল থানাধীন ২০নং আন্ডারচর ইউপিস্থ পশ্চিম মাইজচরা সাকিনের আসামীর বসতঘরে রাত ৫.২০ ঘটিকার সময় পৌঁছাইয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীর ঘর থেকে আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেয় মতে ১ টি দেশীয় তৈরী সচল এলজি, ২ টি তাজা কার্তুজ জব্দ করা হয় । 


উক্ত ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ মুহিউদ্দীন মাছুম এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে সুধারাম মডেল থানার মামলা নং-৫, তারিখ-০২/০৩/২০২৩খ্রিঃ রুজু করে মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মহিন উদ্দিন এর উপর অর্পণ করা হয়। 


নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম বার জানান ধৃত আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে ।

আরও খবর