কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষে নোয়াখালীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত


‘চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী ) নোয়াখালী জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)- এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা পুলিশ কে,জি স্কুলে অনুষ্ঠিত হয়েছে।


উক্ত লিখিত পরীক্ষায় নোয়াখালী  জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার ( এসপি) মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার)।


এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকার পুলিশ সুপার(এসবি) ওহাবুল ইসলাম খন্দাকার, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বিজয়া সেন, , ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোজ্জামেল হোসেন রেজা, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, পিপিএম,  নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাশ, পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিদ্বয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ।


আগামী ১৯ মার্চ  ২০২৩ খ্রীস্টাব্দ তারিখ সকাল ১০ টায় লিখিত পরীক্ষা'র ফলাফল পুলিশ লাইন্সে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

আরও খবর