কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে নারী উদ্যোক্তাদের নিয়ে ফ্রী সেমিনার অনুষ্ঠিত


"নারীত্ব এখন আর আত্মনির্ভশীল হওয়ার পথে বাঁধা নয়" এই শ্লোগানে নোয়াখালীর নারী উদ্যোক্তাদের সঠিক বিজনেস গাইডলাইন এবং ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে "ফ্রি নারী উদ্যোক্তা ওয়ার্কশপ প্রোগ্রাম" এর আয়োজন করা হয়েছে। 


মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টা থেকে নোয়াখালী মাইজদী নাপিতের পুল ইউনিকো ইঞ্জিনিয়ার্স এর নিজস্ব অফিসে নিরাপদ টাওয়ারের চতুর্থ তলায় অফিসের সেমিনার কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এটি চলে দুপুর ১টা পর্যন্ত। 


ওয়ার্কশপে নারীদের সহজেই সফল উদ্যোক্তা তৈরী করার লক্ষ্যে এবং বিজনেসের ক্ষেত্রে কিভাবে ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি গ্রহন করা যায়, কিভাবে সঠিক ব্র্যান্ডিং গাইডলাইন ফলো করে কাস্টমার রিলায়াবিলিটি অর্জন করা যায়, কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে স্বল্প খরচে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কাস্টমারের কাছে নিজের ব্র্যান্ড ও সার্ভিস ছড়িয়ে দেওয়া যায় এসব বিষয় সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। 


এসময় নোয়াখালীর প্রায় ৩৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। পরে ওয়র্কশপে অংশগ্রহণকারীদের মাঝে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্টিফিকেট এবং ক্রেষ্ট প্রদান করা হয়। 


ইউনিকো ইঞ্জিনিয়ার্স এর নির্বাহী পরিচালক ইয়াসিন আরাফাত বলেন, নোয়াখালীর উদ্যোক্তাদের কে মুলত আরো দক্ষ এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মূলত এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। পর্যাক্রমে নোয়াখালীর অন্যান্য উদ্যোক্তাদের জন্য এমন আয়োজন করা হবে বলে জানানো হয়। 


ইউনিকো ইঞ্জিনিয়ার্স এর ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসাইন বলেন, দেশের মেধাবী এবং উদ্যমী ব্যক্তিদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরী করার লক্ষ্যেই এমন আয়োজন। ইউনিকো ইঞ্জিনিয়ার্স মনে করে প্রতিটি মানুষ চাইলেই দেশের বোঝা না হয়ে যার যার অবস্থান থেকে দেশের সম্পদ হিসেবে পরিনত হতে পারে। আর এ জন্য প্রয়োজন সঠিক ট্রেনিং বা ওয়ার্কশপ। সেই বিষয়টি চিন্তা করে ইউনিকো ইঞ্জিনিয়ার্স ধারাবাহিকভাবে এমন ওয়ার্কশপের আয়োজন করে যাচ্ছে। 


ওয়ার্কশপে ইউনিকো ইঞ্জিনিয়ার্স এর টিমের অন্যান্য ট্রেইনার সহ আইটি স্পেশালিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর