শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

শৈলকুপায় যুবদল নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলেচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি দলের ত্যাগী নেতা আবু জাফরের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকালে উমেদপুর ইউনিয়নের তামিনগরে আবু জাফরের নিজ বাড়িতে তাঁর স্মরনে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উমেদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি খলিলুর রহমান। এসময় তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফরকে যারা প্রকাশ্যে নির্মম ভাবে হত্যা করেছিল তাদের বিচারের দাবিতে দলের নেতা কর্মীকে নির্দেশ দিয়ে বলেন যারা জাফরকে হত্যা করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টানত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পরে তিনি আবু জাফরের বিদেহী আত্মার মাগফিরাত কমানা করেন।


শৈলকুপা থানা যুবদলের সদস্য সচিব তরিকুল বাশার সাজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমান আলী সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটি, এ্যাড. হুময়ান বাবার ফিরোজ সাধারণ সম্পাদক শৈলকুপা থানা বিএনপি, রফিকুল ইসলাম দিপু সাবেক সাধারণ সম্পাদক শৈলকুপা থানা বিএনপি।মো. মুস্তাফিজুর রহমান তুর্কী, সাংগঠনিক সম্পাদক শৈলকুপা থানা বিএনপি, সাজুদুর রহমান সাজ্জাদ সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক জেলা বিএনপি, কেয়ামত আলী মোল্লা সহ সভাপতি, শৈলকুপা থানা বিএনপি।


এসময় আরো উপস্থিত ছিলেন মতিয়ার রহমান সাবেক চেয়ারম্যান ও সহ সভাপতি থানা বিএনপি, নূর আমিন বিশ্বাস সাবেক জি.এস যুব বিষয়ক সম্পাদক শৈলকুপা থানা বিএনপি,রবিউল ইসলাম আহবায়ক, শৈলকুপা থানা যুবদল, তরিকুল বাশার সাজাদ সদস্য সচিব শৈলকুপা থানা যুবদল, মুন্সি জাদিদুর কবির আলামিন,সাধারণ সম্পাদক, শৈলকুপা মৎস্যজীবি দল,সাইদুর রহমান মিঠু, সভাপতি,শৈলকুপা থানা ছাত্রদল, আব্দুল করিম,সহ সাধারণ সম্পাদক,জেলা শ্রমিক দল,মুন্সী জাহাঙ্গীর আলম টিটুল, উপদেষ্টা মন্ডলির সদস্য জেলা শ্রমিক দল, বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় বক্তারা বলেন, আবু জাফরের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে ছাড় দেওয়া হবে না, সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এসময় বক্তারা আরো বলেন, উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা ও তাঁর ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নির্দেশে এ হত্যাকান্ড সংঘটিত হয়।সাবদার হোসেন মোল্লা ও শামীম হোসেন মোল্লারসহ আবু জাফরের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।

Tag
আরও খবর



শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত

৩৭ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে