কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উদীচী শৈলকুপা শাখার সম্মেলন অনুষ্ঠিতসভাপতি- আলমগীর অরণ্য, সাধারণ সম্পাদক- বায়েজিদ চাষা

আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে " শ্লোগানের মধ্যে দিয়ে উদীচী শৈলকুপা শাখার ৭ম শাখা সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মিঞা জিন্নাহ আলম কলেজের সাবেক সহকারী অধ্যাপক গৌতম বসু। কবি ননী গোপাল বিশ্বাস এর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য কে এম শরীফুল ইসলাম, সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক স্বপন বাগচী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল রায়, শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা জামান, উদীচী জেলা সংসদের সহ- সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল, কবি মনোয়ার হোসেন মণি, কবি রণক মুহম্মদ রফিক, শৈলবালা সাংস্কৃতিক পরিষদের সভাপতি খোন্দকার ফারুক আহমেদ, লালন পরিষদ এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উত্তরণ প্রি- ক্যাডেট স্কুলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আলমগীর অরণ্যকে সভাপতি এবং কবি বায়েজিদ চাষাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শৈলকুপা শাখা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কবি ননীগোপাল বিশ্বাস, কবি সরোয়ার সবুজ, সহ সাধারণ সম্পাদক সুজনুজ্জামান সুজন, কোষাধ্যক্ষ উৎপল রায়, সম্পাদক- আব্দুল ওয়াদুদ কোরেশী, অনুপম কুমার বিশ্বাস, লক্ষ্মণ চন্দ্র কুণ্ডু, নয়ন মিত্র ও উত্তম কুমার বিশ্বাস। সদস্য নির্বাচিত হন- লোকমান হোসেন, কেরামত আলী, সঞ্জয় বিশ্বাস, আবু আরিফ রেজা, জহুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, প্রতিভা ও শৈলী।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৬১ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে