কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শৈলকুপায় কৃষকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় মাহে রমজানের তাৎপর্য, ব্যবসায়ী এবং চাষীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া এলাকায় লক্ষ্মীপুর সীমান্তবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ইন্ডিয়ান সনি সীডের পক্ষে মেহেরপুরের বাজীতপুর বীজ ভান্ডারের আয়োজনে এতে মনোহরপুর ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করে। এসময় স্থানীয় পেঁয়াজ চাষী আসাদুজ্জামান বকুলের সভাপতিত্বে ব্যবসায়ী ও পেঁয়াজ চাষীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় মেহেরপুরের বাজীতপুর বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, কুষ্টিয়া বীজ ভান্ডারের শাহীন, মুজিবনগর বীজ ভান্ডারের নাহারুল ইসলাম, খোকসা বীজ ভান্ডারের আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, ইন্ডিয়া থেকে আমদানিকৃত হাইব্রিড সুখসাগর পেঁয়াজ বীজ জীবনকাল ১০০ থেকে ১০৫ দিন। এ জাতের পেঁয়াজের ফলন একর প্রতি ৫৫০ মন পাওয়া যায়। যা চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। তারা বলেন, শৈলকুপা উপজেলায় বিগত মৌসুমে দেড়’শ জনের বেশি চাষি হাইব্রিড জাতের সুখসাগর পেঁয়াজ বীজ রোপণ করেছিল। চাষীরা সবাই ফলন ভালো পেয়েছেন।

এসময় উপস্থিত চাষিরা হাইব্রিড সুখসাগর পেঁয়াজ বীজ রোপণ করে মনপ্রতি অন্যান্য জাতের তুলনায় বেশি লাভবান হয়েছেন বলে জানান।
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৬১ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে