নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

শৈলকুপায় কোথাও নেই টিকা কার্ড! চলছে ফটোকপি করে, মাঠকর্মীদের ব্যাগও নষ্ট

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় টিকাদান কার্যক্রমে দেখা দিয়েছে চরম অব্যবস্থাপনা। উপজেলার বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে দেখা গেছে, মূল টিকা কার্ড নেই কোথাও। স্বাস্থ্য সহকারীরা বাধ্য হয়ে ফটোকপি করা কার্ড ব্যবহার করছেন, যা অনেক সময়ই রোগীর তথ্য রেকর্ড ও শনাক্তকরণে সমস্যার সৃষ্টি করছে। এছাড়াও অভিযোগ রয়েছে, মাঠকর্মীদের ব্যবহৃত ব্যাগ অনেক আগেই নষ্ট হয়ে গেছে, কিন্তু আজও তাদের হাতে পৌঁছায়নি নতুন ব্যাগ বা প্রয়োজনীয় সরঞ্জাম। ফলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গিয়ে তাদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। একজন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, “নতুন টিকা কার্ড ও ব্যাগের জন্য আমরা একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে মাঠ পর্যায়ের কাজ ব্যাহত হচ্ছে।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সুস্পষ্ট বক্তব্য এখনো পাওয়া যায়নি। স্থানীয় জনসাধারণ ও স্বাস্থ্যকর্মীরা প্রশ্ন তুলছেন— "আর কতদিন লাগবে? এই অব্যবস্থা চলতেই থাকবে?" স্বাস্থ্যসেবার মতো একটি জরুরি খাতে এমন উদাসীনতা প্রশ্ন তুলছে প্রশাসনের কার্যকারিতা নিয়ে। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করে জনস্বার্থ রক্ষা করুক কর্তৃপক্ষ।
Tag
আরও খবর



শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত

৩৯ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে