কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী সহ আটক ০৮

বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ০৩ মাদক ব্যবসায়ী সহ মোট ০৮ জনকে আটক করা হয়েছে। থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (২রা জানুয়ারি) দিবাগত রাতে পুলিশের অভিযানে নারচী ইউনিয়নের কুপতলা আদর্শ পাড়ার শামসুল ইসলাম মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী আতিকুর রহমান মোল্লা (৩০), রামনগর তরফদারবাড়ীর মৃত মজনু প্রামাণিকের ছেলে জিয়ারুল প্রামানিক (২৬) এবং কুপতলা সাহাপাড়ার মৃত রাখাল প্রামাণিকের ছেলে এমদাদুল হক (৩৫) কে ৩২(বত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, আলাদা অভিযানে সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সদর ইউনিয়নের গোসাইবাড়ী এলাকার আব্দুল জলিলের ছেলে পিন্টু মিয়া (৪৫), স্ত্রী লাইলী বেগম (৬০), পিন্টু মিয়ার স্ত্রী শাহিনুর বেগম (৩৮), রামনগর তরফদার পাড়ার ধলু তরফদারের ছেলে আব্দুর রাজ্জাক এবং জিআর পরোয়ানাভুক্ত আসামী কুপতলা সাহাপাড়ার বনিজ উদ্দিন প্রামাণিকের ছেলে শাওন প্রামাণিক কে গ্রেফতার করে সারিয়াকান্দি থানা পুলিশ। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করে এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর