কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সারিয়াকান্দিতে জমজমাট আয়োজনে শেষ হলো ৫ দিনব্যাপী পৌষমেলা

বগুড়ার সারিয়াকান্দিতে ৫ দিনব্যাপী পৌষমেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ এতিহ্যবাহী এ মেলার প্রধান আকর্ষণ ছিলো ঘোড়দৌড়। ঘোরদৌড় এবং মেলায় ঘুরতে প্রতিদিন জমায়ের হয়েছিল হাজারো মানুষ। শীতকাল উপলক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বেশ কয়েকটি মেলা বসে। এগুলো হলো ফুলবাড়ি ইউনিয়নের আমতলী সুখদহ মেলা, চর ডোমকান্দি পৌষমেলা এবং ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা পৌষ মেলা। সাধারণত পৌষ মাসে শীতের আমেজে মেয়ে জামাই এবং আত্মীয় স্বজনদের দাওয়াত দিতেই এসব মেলার সূত্রপাত। এ লক্ষ্যে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর ডোমকান্দি গ্রামে বসেছিল পৌষমেলা। গত বুধবার মেলাটির শুভ উদ্বোধন করা হয়। এ মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়। প্রতিদিন বিকাল ৩ টা থেকে ঘোরদৌড় শুরু হয়। শেষ হয় সন্ধ্যার আগে। আব্দুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে মেলার শেষ দিনে ঘোড় দৌঁড়ে বিজয়ী ঘোড়ার মালিকের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, কর্ণিবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, বিএনপি নেতা মেহেদী হাসান সুফল প্রমুখ।
Tag
আরও খবর