কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শার্শার আমলাই পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে জখম

শার্শার আমলাই পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে জখম 



যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে লতা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।


বুধবার(৩ এপ্রিল) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় আহত লতা খাতুনের স্বামী মোফাজ্জেল হেসেন বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।


অভিযোগ সুএে জানাযায়, জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী মৃত আকরামের ছেলে তৌহিদ হোসেনের সাথে দীর্ঘদীন ধরে বিরোধ চলে আসছিলো।সোমবার দুপুরে মোফাজ্জেলের একটি গরু তাদের সীমানা পিলার ভেঙ্গে ফেলে।এসময় প্রতিবেশী তৌহিদ হোসেন মোফাজ্জেলের বাড়ীতে গিয়ে তার স্ত্রী লতা খাতুনকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং মারতে উদ্যত হয়।এসময় স্বামী মোফাজ্জেল হোসেন বাধা দিলে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও চড় থাপ্পর মেরে ফোলা জখম করে চলে যায়।এর কিছুক্ষন পর তৌহিদ তার গোগা গ্রামস্থ শ্বশুর ইসমাইল ও  শ্যালোক রনিকে সংবাদ দিয়ে বেশ কয়েকজন দ্বিতীয় দফায় বাশের লাটি ও কাটের বাটাম দিয়ে মোফাজ্জেল ও স্ত্রী লতা খাতুনকে এলোপাতাড়ি মারপিট করে মারাত্নক জখম করে গলায় এক ভরি ওজনের একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় এলাকাবাসীরা মারাত্নক আহত লতা খাতুনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।


লতা খাতুনের মাথায় ৮টি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে জানাযায়।


স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান,তুচ্ছ ঘটনায় তারা দুই পক্ষ প্রথম দফায় গন্ডগোল বাঁধালে আমি নিজে উপস্থিত থেকে বিষয়টি মিমাংসা করে দিয়ে চলে আসলে তৌহিদ এর শশুর ও শালোক এসে আবার হট্টগোল বাঁধালে গ্রামবাসী চড়াও হয়।পরে আমি তৌহিদের শশুর ও শালোককে ক্লাবে এনে রাখি এবং আহত মোয়াজ্জেম এর স্ত্রীকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি। ঘটনাটি দুঃখজনক বলে তিনি জানান।



এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল বলেন, অভিযোগে পেয়ছি বিষয়টি তদন্তের জন্য থানা থেকে অফিসার পাঠানো হয়েছে।তদন্ত শেষ  পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও খবর





শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫৯ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে