কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শার্শায় বিদেশী পিস্তল ও গুলিসহ আটক-১


যশোরের শার্শায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানা (২৭)নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২২ই আগষ্ট)সন্ধার দিকে নাভারন - সাতক্ষীরা মহাসড়কের উলাশি ইউনিয়নের খাজুরা গ্রামস্থ এলাকা থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।


ডিবির ওসি রুপন কুমার সরকার জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নাভারন - সাতক্ষীরা মহাসড়কের পাকা রাস্তার উপর দিয়ে এক যুবক অস্ত্র বহন করছে।এমন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাসের নেতৃত্বে একটি চৌকস টিম শার্শা উলাশি ইউনিয়নের খাজুরা গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করে।এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সংক্রান্ত শার্শা থানায় আটক মাসুদ রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানায় ডিবির ওই কর্মকর্তা।


আরও খবর





শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫৯ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে