কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝড়ে ডাল ভেঙ্গে পড়ে শ্রমিক নিহত


যশোরের শার্শায় গাছের ডাল ভেঙে পড়ে জোহর আলী (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১০জুন) রাত ৯টার দিকে উপজেলার জামতলা টু শার্শা সড়কের রিফা ভাটার সামনে এ ঘটনা ঘটে।


নিহত জোহর আলী উপজেলার উলাসি ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি বেলতলা আমবাজারে সততা থ্রী স্টার ফল ভান্ডার নামের আমের আড়তে কাজ করতেন। 


স্থানীয়রা জানান,জোহর আলী শার্শার বেলতলা আমের বাজারে আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন। সারাদিন কাজ শেষে তিনি রাতে সাইকেল যোগে বাড়ি ফিরছিলো।পথিমধ্যে জামতলা টু শার্শা সড়কের রিফা ভাটার সামনে পৌছালে হঠাৎ আকস্মিক ঝড়ে শিশু গাছের একটি বড় ডাল এসে জোহর আলীর ওপর পড়ে। ডালের চাপায় তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান,ডাল ভেঙ্গে পড়ে এক ব্যাক্তির নিহতের ঘটনাটি আমি শুনেছি।যেহেতু সড়কের দায়িত্ব হাইওয়ে পুলিশের। তারা ভাল বলতে পারবে।

আরও খবর





শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫৯ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে