কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাগআঁচড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

বাগআঁচড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত  



যশোরের শার্শার বাগআঁচড়ায় বালু বোঝায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী (৩৮) নামে এক পথচারি নিহত হয়েছেন।



বুধবার(১৬ অক্টোম্বর) সকাল ৯ টার দিকে বাগআঁচড়া - গোগা সড়কের সাতমাইল তেতুলতলা এলাকায় তার বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করলে ও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।



নিহত হোসেন আলী বাগআঁচড়া সাতমাইল (তেতুলতলা) গ্রামের সলেমানের ছেলে এবং পেশায় তিনি একজন ভ্যান চালক।



প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে হোসেন আলী হাটতে হাটতে সাতমাইল বাজারে গিয়েছিলো চা খেতে।এরপর চা খাওয়া শেষে সে বাড়ি ফিরছিল।ফেরার পথে তেতুলতলা নামক স্থানে বাড়ির সামনে পৌছালে গোগার অভিমুখি একটি দ্রুতগামি বালু বোঝা ড্রাম ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করেন।



শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরও খবর





শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫৯ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে