কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিকরগাছা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন সম্পন্ন, সভাপতি- সাবিরা নাজমুল, সম্পাদক- নিপুন


যশোরের ঝিকরগাছা উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।


শনিবার (২৬ অক্টোবর ) সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 


এ নির্বাচনে ৪ টি পদে মোট ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন এবং ঝিকরগাছা থানাধীন ১১ টা ইউনিয়ন এবং একটি পৌরসভার ৭৮১ জন ভোটেরের মধ্যে ৭৫২ জন উপস্থিত হয়ে তাদের ভোট দান সম্পূর্ণ করে ।



এসময় নির্বাচনী কেন্দ্র পরর্দশন করেন,প্রধান নির্বাচন কমিশনার ও যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সবেরুল হক সাবু। 


এছাড়াও দেলোয়ার হোসেন খোকন,মনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু,আলহাজ্ব আনিসুর রহমান মুকুল নির্বাচন কমিশারের দ্বায়ীত্ব পালন করেন।


এ নির্বাচনে ৪৩৭ ভোট পেয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মর্তুজা এলাহী টিপু পেয়েছেন ২৯০ ভোট।


সাধারণত সম্পাদক পদে ২৬২ ভোট পেয়ে ইমরান হাসান সামাদ নিপুণ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ২৪৩ ভোট,আশফাকুজ্জান খান রনি পেয়েছেন ২২৩ ভোট।


সাংগঠনিক সম্পাদক পদে  মুরাদুন্নবী মোরাদ ৩৬৮ পেয়ে প্রথম বিজয়ী ও কাজী আব্দুস সাত্তার ৩৪৩ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন। তাদের নিকট তম প্রতিদ্বন্দ্বী গোলাম কাদের বাবলু পেয়েছেন ২৯৯ ভোট, এনামুল হক পেয়েছেন ২২৯ ভোট ও শাহিন আহম্মেদ পেয়েছেন ১৩৮ ভোট।


এদিকে নির্বাচিতদের  শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন।

আরও খবর





শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫৯ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে