কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বেনাপোলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বেনাপোলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বেনাপোল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫ শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি দিকনির্দেশনায় বেনাপোলে পৌর বিএনপির আয়োজনে বেনাপোল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ আলী,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন,উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু। এ দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম,গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সরদার, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্নাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরও খবর





শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫৯ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে