কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার১

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ ১যুবক গ্রেফতার যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ সাকিব হাসান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ৬- এর স্পেশাল কোম্পানির সদস্যরা। রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে র‍্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস টিম বেনাপোলের রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকার আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে। গ্রেফতারকৃত সাকিব হাসান (২১) রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব- ৬ এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রও গোলাবারুদ নিজ হেফাজতের রাখার কথা স্বীকার করেছে। পরবর্তীতে আসামির বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে’ উদ্ধারকৃত আলামতসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন উদ্ধারকৃত আলামত ও আসামি হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও খবর





শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫৯ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে