কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শার্শার বাগআঁচড়ায় ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত

শার্শার বাগআঁচড়ায় ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু নেতৃত্বে এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়। উক্ত গণমিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্য বিভিন্ন স্লোগান দেন। গণমিছিলে আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, সহ-সভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন, বেনাপোল পৌর বিএনপি সহ-সভাপতি আতিকুর রহমান সনি, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুবদল নেতা আলী বাবর বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুল আলম, আমীর হোসেন ঢালী, মোজাম্মেল হক বিশ্বাসসহ বিএনপি ও বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও খবর





শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫৯ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে