বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ ৪ মামলার আসামি আটক

বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ ৪ মামলার আসামি আটক ​ যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। ​আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। ​ পুলিশ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের দিঘীরপাড় এলাকায় মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের পাশে কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন হিসেবে সেখানে অবস্থানরত মফিজুর রহমানকে আটক করা হয়। ​পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মফিজুরের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ​ বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আটক মফিজুর রহমান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত তিনটি ও একটি সিআর মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে অস্ত্র ও মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর