সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

যশোরের শার্শায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​ বুধবার সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ​ শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও দলটির মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী তৈয়বুর রহমান জাহাঙ্গীর এবং শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন । ​ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম শহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আহম্মদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ সাংবাদিক, প্রশাসন, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপপ্রচার সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যেকোনো ভিত্তিহীন গুজবে কান না দিয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাংবাদিক সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
আরও খবর



শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

৬ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে




শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১১ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে