কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমাণ কম্পিউটার ও মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক এবং ১ মাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপলস (ট্রেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে ও ঝিনাইগাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এএসএম কাউসার, তোফাজ্জল হোসেন, মৎস্য প্রশিক্ষক ছাইদুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম এবং রাকিবুল ইসলাম প্রমুখ। মৎস্য চাষে ২৫ জন এবং ভ্রাম্যমাণ কম্পিউটার ট্রেনিং এ পুরুষ ২০ জন ও নারী ২০ জনসহ মোট ৬৫ জন প্রশিক্ষণার্থী উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স করানো হবে বলে জানা গেছে।

Tag
আরও খবর