কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতী সীমান্তে আবারও বন্যহাতির মৃত্যু

শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্তের ছোট গজনীতে ধান ক্ষেতের পাশ থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটার দিকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে গারো পাহাড়ের ছোট গজনী এলাকার কামাল গারোর ধান ক্ষেতের পাশে একটি বন্যহাতির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণ বিভাগ এবং প্রাণী সম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। বন বিভাগ হাতির মরদেহটি উদ্ধার করলে প্রাণী সম্পদ বিভাগ সুরতহাল সম্পন্ন করেছে। কি কারণে হাতিটি মারা গেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে পরিবেশবাদী সংগঠন দাবী করেছে, ক্ষেতের ফসল রক্ষায় কৃষকের ফাঁদে আটকে হাতিটির মৃত্যু হয়েছে। এদিকে বন্যহাতির মরদেহ উদ্ধারের পর থেকে ক্ষেতের মালিক কামাল গারো পলাতক রয়েছে। বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে হাতিটি মারা গেছে। পুরুষ জাতের এ হাতির বয়স ৩০/৩২ হতে পারে। 

Tag
আরও খবর