কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে: শেরপুরে ইসি আলমগীর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয় তাহলে অবশ্যই সে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে। যার ভোট সে নিজেই দিবেন এবং যাকে খুশি তাকেই দিবেন এটার জন্য নির্বাচন কমিশন প্রত্যেক ভোটার, প্রত্যেক প্রার্থীর প্রতি সমান আচরণ, সমান সুযোগ এবং প্রত্যেক প্রার্থী যেন তার নির্বাচনী আচরণবিধি মেনে তা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারে এবং তার কর্মীরা যাতে প্রচার-প্রচারণা চালাতে পারে সে ব্যবস্থা করেছে। এছাড়াও ভোট কেন্দ্রে গিয়ে ভোটারা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবং প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি আরো বলেন, জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর ও নির্বাচনী ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে সবাই সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার আশ্বাস দিয়েছে এবং আমার মনে করি যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন ছিলো প্রয়োজন হলে এবারো নেয়া হবে। সোমবার বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। এসময় শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর