কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের নালিতাবাড়ীতে কারিতাস সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কারিতাস বারমারী অফিস হল রুমে সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৩ বুধবার সভায় সভাপতিত্ব করেন সিডস প্রকল্পের পিএম মি. দুলেন আরেং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলিশায় রিছিল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারমারী ধর্মপল্লীর পালপুরোহিত ফা: তরুণ বনোয়ারী, সহকারী পালপুরোহিত ফা: প্রদ্বীপ ম্রং, সেন্ট লিও স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মমতা মানখিন, শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল কবীর, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসাইন, উপসহকারী প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ উসমান গনি। এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান টিআইবি এলাকা সমন্বয়কারী নাজমুল হোসাইন, বেসরকারী সংস্থা সবুজ বাংলার প্রতিনিধি দেলোয়ার হোসেনসহ এসআরজি, ওয়ার্ড কমিটি, প্রি-স্কুলের শিক্ষিকা, চাইল্ড ক্লাব ফেসিলিটেটর, সংলাপ ফোরামের কিশোরী ও উপকারভোগিগণ উপস্থিত ছিলেন। সভায় নালিতাবাড়ী উপজেলায় ২০১৯-২০২৩ খ্রি. পর্যন্ত সিড্স প্রকল্পের ৫ বছরব্যাপী কার্যক্রমের অর্জনসমূহ সহভাগিতা করা হয়। এছাড়াও উপস্থিত অতিথি গণ সংক্ষিপ্তভাবে নিজেদের মতামত ব্যক্ত করেন। পরিশেষে প্রোগ্রাম ম্যানেজার, সিড্স প্রকল্প উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে মোট ৪৫ জন অংশগ্রহণ করেন।


Tag
আরও খবর