কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীর ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম দুই কিলোমিটার একটি রাস্তা নির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী আশ্রয়ণ কেন্দ্র হইতে উত্তর  দারিয়ারপাড় পলো হাজীর বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন একাধারে টানা তিনবারের ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। চেয়ারম্যানের নিকট এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি নির্মাণের জন্য। পরে তিনি হতদরিদ্র কর্মসূচি প্রকল্পের আওতায় ওই রাস্তাটি নির্মাণ করেন। গত ১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। রাস্তা নির্মাণের কাজ প্রায় শেষের দিকে।


ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান সরেজমিনে রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। রাস্তাটি নির্মাণ হওয়ায় দুই গ্রামের মানুষ ও ব্যবসায়ীদের স্বল্প সময়ে যাতায়াত এবং পণ্য পরিবহনে সুবিধা হয়েছে। নতুন রাস্তাটি নির্মাণ হওয়ায় বাগেরভিটা ও উত্তর দারিয়ারপাড় গ্রামের বসবাসকারী জনগণ ইউপি চেয়ারম্যানসহ বর্তমান সরকারের সফলতা কামনা করেছেন।

Tag
আরও খবর