কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিজয় দিবস উপলক্ষে শেরপুর জেলা পুলিশের আয়োজনে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শেরপুর জেলা পুলিশ আয়োজনে ১৭ ডিসেম্বর রোববার দুপুরে জেলা শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা। 

এসময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের সাথে পুলিশ বাহিনীর সদস্যরাও দেশকে হানাদার মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছে। আজকে ক্ষুদ্র পরিসরে শেরপুর জেলা পুলিশ অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং তাদের এই সংবর্ধনা দিতে পেরে শেরপুর জেলা পুলিশ গর্বিত।

তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে শেরপুর জেলা পুলিশ। নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা মোতাবেক শেরপুর জেলার ৩ আসনে সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সেজন্য উপস্থিত সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক, শেরপুর প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা মোঃ নওজেশ আলী খান, মোঃ আমিনুল ইসলাম, মহির উদ্দিন।

বক্তব্য শেষে জেলার ১২ জন অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের মিয়া, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ূম খান সিদ্দিকী, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর