কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ বোতল ভারতীয় মদসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ২৪ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেংগুর পাহাড়ের ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম পুর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র। জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদক কারবারিরা মাদক ক্রয় বিক্রয় করছে- এমন গোপন সংবাদে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওইসময় আশরাফুল ইসলামকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাদুজ্জামান আপেল ও পরিতোষ নামের আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত আশরাফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর