কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতীতে চেয়ারম্যান প্রার্থী একেএম ছামেদুল হকের গণসংযোগ

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছেন, চেয়ারম্যান প্রার্থী একেএম ছামেদুল হক। ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায় স্থানীয় তৃর্ণমূল নেতাকর্মী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। আর এ সুফল পাচ্ছে তৃর্ণমূল পর্যায়ের জনগন। গ্রামে গঞ্জে বসে মানুষ দেশ-বিদেশে ইন্টারনেট ও মোবাইল ফোনে যোগাযোগ করছে। কৃষিবান্ধব সরকার কৃষিতে রেকর্ড পরিমান ভতুর্কি দিয়েছে এতে কৃষকরা লাভবান হয়েছে। আমি ঝিনাইগাতী উপজেলাবাসীর সেবা করতে চাই। এজন্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থীতা ঘোষণা দিয়েছি। আশাকরি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সমর্থন দিবেন ও ভোট প্রার্থনা করছি। ওই সময় উপস্থিত ছিলেন, তিনানি বাজারের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোখলেসুর রহমান, হাতীবান্ধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা, মালিকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল বাক্কি বাদল, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর, জাসদ নেতা মিজানুর রহমান, রফিকুল ইসলাম মান্নান, হাতীবান্ধায় ইউনিয়নের সাবেক মেম্বার আমিরুল ইসলাম, হাতীবান্ধা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আল আমিন, সাবেক মেম্বার মুনসুর আলীসহ অন্যান্যরা। উল্লেখ্য, তৃর্ণমূলের নেতৃবৃন্দরা ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে একেএম ছামেদুল হককে দেখতে চায়, এধরণের মতামত গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চলাকালে উঠে আসে। গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শেষে একেএম ছামেদুল হক সন্ধার পর তিনানী বাজারের জামিল অটো মিলের ধানের খোলায় এলাকাবাসীর সাথে আলোচনায় মিলিত হন। ওই সময় এলাকার বিপুল পরিমাণ লোকজন উপস্থিত ছিলেন।

আরও খবর