কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে মোবাইলে এসিল্যান্ড পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধার কাছে টাকা দাবী প্রতারক চক্রের

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সদ্য যোগদানকৃত এসিল্যান্ড আশরাফুল কবীর এর পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র 01752850112 নাম্বার থেকে এক বীর মুক্তিযোদ্ধার কাছে লোন ও অনুদান পায়িয়ে দেওয়ার কথা বলে ৬৫ হাজার টাকা দাবী করে। ১৫ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭.৪০ মিনিটে ওই প্রতারক চক্র 01610939904 একটি বিকাশ নাম্বারে টাকা পাঠানোর জন্য বলে। কিন্তু দেখা যায় ওই নাম্বারটি এসিল্যান্ডের নয়। ওই বীর মুক্তিযোদ্ধা এসিল্যান্ডের সাথে যোগাযোগ করলে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে উপজেলার সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন এসিল্যান্ড আশরাফুল কবীর। স্ট্যাটাসে তিনি লিখেন, সতর্কীকরণ পোস্ট, প্রতারকচক্র হতে সবধান, 01752850112 নম্বর থেকে ফোন করে এসিল্যান্ড ঝিনাইগাতী, শেরপুর পরিচয় দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার কাছে টাকা চেয়েছে। বীর মুক্তিযোদ্ধার ভাষ্য মতে, বর্ণিত নম্বর থেকে কল করে তিনি সোনালী ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা লোন নিয়েছে কিনা জানতে চান। লোন নেয়া হয়েছে জানানোর পর প্রতারক বলেন, "সরকার বীর মুক্তিযোদ্ধার নামে আরো ২ লক্ষ ৯৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে"। প্রতারক উল্লেখ করেন উক্ত টাকা পেতে হলে 01610939904 বিকাশ নম্বরে এখনি ৬৫ হাজার টাকা বিকাশ করতে হবে। এটি কার নম্বর জানতে চাইলে প্রতারক জানান এটি সোনালী ব্যাংক ম্যানেজার, ঝিনাইগাতী এর নম্বর। ঘটনার সময় অদ্য ১৫.১০.২০২২ আনুমানিক  সন্ধ্যা ৭.৪০ ঘটিকা। এ ব্যাপারে এসিল্যান্ড আশরাফুল কবীর জানান, এ ব্যাপারে তদন্ত করে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর