কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মনজুরুল হক

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতীতে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মনজুরুল হক। তিনি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। একজন সমাজসেবক হিসেবে তার রয়েছে যতেষ্ট খ্যাতি। শিক্ষক হিসেবেও তার ছিলো যথেষ্ঠ সুনাম। ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে স্থানীয় অনন্ত মার্কেট চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলাকে সবচেয়ে উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবার প্রার্থী হয়েছি। দীর্ঘদিন যাবত গণসংযোগ করে আসছি। যেখানে যাই সেখানেই মানুষ সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আশা করি বিপুল ভোটে বিজয়ী হবো আমি। আমি বিজয়ী হলে এমপি ও মন্ত্রীদের সাথে যোগাযোগ করে এ উপজেলার যোগাযোগ, চিকিৎসা ব্যবস্থা ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর