কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতীতে ৩৮তম যুব সম্মেলন ও খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন- পলক

শেরপুরের ঝিনাইগাতীতে ৩৮তম যুব সম্মেলন ও খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার গজনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দিবস উদযাপন করা হয়। খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি, জিবিসি বাংলাদেশ এর আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি। এসময় তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। দেশে এখন ১৩ কোটি মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছেন। ১৮ কোটি সিমকার্ড ব্যবহার হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করা হবে। এসব উদ্যোক্তাদের ৫ মাসের প্রশিক্ষণ, ১ মাসের ইর্ন্টানশীপ ও ২০ হাজার টাকা করে পুঁজি দেয়া হবে। যাতে তারা উদ্যোক্তা হয়ে সফল হতে পারে। এছাড়াও তিনি আরো বলেন, সরকার ফ্রিল্যান্সারদের জন্য সকল সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। আপনারা জানেন নালিতাবাড়ী প্রত্যন্ত গ্রাম থেকে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে বিদ্যুৎ ও ইন্টারনেটের সুবিধা নিয়ে তৃষ্ণা দিও নামে একটি মেয়ে অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার আয় করছে। তৃষ্ণা দিও’র আমন্ত্রণে আমি শেরপুরে এসেছি। খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটির প্রেসিডেন্ট মি. জেমস যিদিয়েল রেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, জি.বি.সি বাংলাদেশ এর প্রেসিডেন্ট পঙ্কজ মারাক, সেক্রেটারী অভয় চিসিম, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মি. প্রাঞ্জল এম সাংমা। এসময় প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে ইনফো সরকার-৩ প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোঃ গোলাম মোস্তফা, ইডিসির প্রকল্প পরিচালক খন্দকার আজিজুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়াসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক অনুষ্ঠানের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথিকে আদিবাসীর রেওয়াজ অনুযায়ী কুতুব পড়িয়ে বরণ করে নেওয়া হয়। অন্যান্য অতিথিদেরকেও আদিবাসীদের রেওয়াজ অনুযায়ী বরণ করে নেওয়া হয়। দিবস উদযাপন অনুষ্ঠানে শতাধীক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসীগণ) অংশগ্রহণ করেন। 
Tag
আরও খবর