কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে ৮৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদক কারবারি মো. রতন আলী (২৩) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত. আব্দুল মজিদের ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানার নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী উপজেলার শেরপুর- ঝিনাইগাতী রোডস্থ আহম্মদ নগর জনৈক মামুন তালুকদারের মৎস্য প্রজেক্টের সম্মুখ পাঁকা সড়কের উপর অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. রতন আলীকে আটক করা হয়। পরে তার কাছে একটি ব্যাগে রক্ষিত ৮৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা। বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারি মো. রতন আলীকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর