শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আলোর দিশারী সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’ প্রতিবছরের ন্যায় এবারও এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ঝিনাইগাতী উপজেলায় বসবাসকারী শিক্ষার্থীদের জন্য আগামী ১৮ জুন ২০২৪ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমিতির হল রুমে এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শ্রীবরদী-ঝিনাইগাতী (শেরপুর-৩) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উল্লেখ্য, এসএসসি ২০২৩-২০২৪ ও এইচএসসি ২০২৩ সালে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হবে।
১০ ঘন্টা ১৩ মিনিট আগে
২২ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে