কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের নকলায় বিনা মূল্যে কৃষকদের মধ্যে ধান বীজ ও সার বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

শেরপুরের নকলা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে এক হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে উফশী জাতের রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৫ জুন শনিবার দুপুরে উপজেলা সদরের মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, থানার ওসি আব্দুল কাদের মিয়াসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ঈদুল আজহা উপলক্ষ্যে নকলা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক এবং দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত টপটেন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

Tag
আরও খবর