কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় শেরপুরের ঝিনাইগাতীতে উদ্‌যাপন করা হয়েছে। ২৩ জুন রবিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে সকল কর্মসূচিতে অংশ নেন, শ্রীবরদী-ঝিনাইগাতী (শেরপুর-৩) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

Tag
আরও খবর