কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে বন্যায় মহারশী নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি শহিদুল

শেরপুরের ঝিনাইগাতীতে নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বিতরণ করেছেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম। ৫ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার দিঘীরপাড় ও খৈলকুড়া গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। ওই সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ৮৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন এবং মহারশী নদীর পাড়সহ ভাঙন এলাকায় বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়সহ দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ২ জুলাই ২০২৪ মঙ্গলবার অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মহারশী নদীর দিঘীরপাড় ও খৈলকুড়া এলাকার বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এছাড়াও প্রতিবছরই প্রায় ঝিনাইগাতী মহারশী নদীর ঢলে এমন ভাঙন দেখা দেয়। ফলে এলাকাবাসী এর প্রতিকার চেয়ে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

Tag
আরও খবর