শেরপুরের নালিতাবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. ইসমাইল হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ৬ জুলাই শনিবার দুপুরে গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেনকে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আ: কাদিরের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মো. ইসমাইল হোসেনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
১০ ঘন্টা ১৯ মিনিট আগে
২২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে