কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ী সদস্যবৃন্দের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের শুভ উদ্বোধন করা হয়। পরে এক র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারী হারুন উর রশিদসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ। এসময় বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। 

Tag
আরও খবর