ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য শিক্ষক ও জনপ্রতিনিধিগণ। ফাইনাল খেলায় ঘাগড়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ২-০ গোলে ঘাগড়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করে। অপরদিকে রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে হাসলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে। পরে বিজয়ী ও বিজিতাদের মাঝে ট্রফি ও মেডেল পুরস্কার প্রদান করেন অতিথিগণ। 

Tag
আরও খবর