কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে বনাঞ্চল এলাকায় রাবার ড্যাম/স্লুইচ গেইট নির্মাণ হলে বন এলাকার মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে এলজিইডি কর্তৃক অনুমোদিত রাংটিয়া রেঞ্জের আওতায় গজনী বিট এলাকায় কালঘোষা-মালাঝোড়া খালে রাবার ড্যাম/স্লুইচ গেইট উপ-প্রকল্পটি বাস্তবায়ন হলে ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী বনাঞ্চলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। জানা যায়, এলজিইডি শেরপুর এ বিষয়ে একটি উপ-প্রকল্প হাতে নেয়। এ প্রেক্ষিতে প্রকল্পটি বাস্তবায়ন হলে বন বিভাগের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্তৃপক্ষ। এ বিষয়ে গত ১২ জুলাই ২০২২ ইং তারিখে উক্ত প্রকল্প বন্ধের জন্য শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। পত্রে উল্লেখ করা হয়েছে রাংটিয়া রেঞ্জের গজনী বিটের আওতায় ভারতের মেঘালয় হতে আগত কালঘোষা নদীর উপর গান্ধিগাঁও এলাকায় রাবার ড্যাম/স্লুইচ গেইট করার পরিকল্পনা গ্রহণ করেছেন এলজিইডি কর্তৃপক্ষ। কিন্তু ওই স্থানে রাবার ড্যাম/স্লুইচ গেইট নির্মাণ করা হলে বন বিভাগের হালচাটি মৌজায় ৫০৮ একর, নওকুচি মৌজায় ২০০ একর, গান্ধিগাঁও মৌজায় ৩০০ একরসহ সর্বমোট প্রায় ১০০৮ একর বন ভূমি পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অতিরিক্ত পানির কারণে বন্য পানির আবাস্থল, খাদ্য ও প্রজননের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সাথে জমে থাকা পানির কারণে শালসহ বিভিন্ন প্রজাতির গাছ মরে জীববৈচিত্র হুমকির সম্মুখীন হবে। এছাড়াও ওই স্লুইচ গেইট এর কারণে অতিরিক্ত ভূমি ক্ষয়সহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিবে। বন বাঁচলে মানুষ বাঁচবে, কিন্তু এ বিষয়টি তোয়াক্কা না করে এলাকার কিছু লোক যারা বনের জমিতে বসবাস করে তারা উল্টো রাবার ড্যাম/স্লুইচ গেইট বাস্তবায়নের জন্য গত ১৪ নভেম্বর সোমবার ২০২২ ইং তারিখে একটি মানববন্ধন করেন। প্রকৃতপক্ষে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাবার ড্যাম নির্মিত হলে বন বিভাগের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেই সাথে বনের জমি বেদখলের একটি মহোৎসবে পরিণত হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।


Tag
আরও খবর