কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৬০ বোতল ভারতীয় মদসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে খোরশেদ আলম (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা হবে বলে জানা যায়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, ‘গ্রেপ্তারকৃত খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Tag
আরও খবর