কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে বিলাসপুর-মাদারপুর সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় মানুষের চরম জনদুর্ভোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বিলাসপুর-মাদারপুর রাস্তার সোমেশ্বরী নদীর উপর সেতু না থাকায় যাতায়াতের চরম জনদুর্ভোগ দুই গ্রামের মানুষের। ২৭ নভেম্বর রবিবার সরেজমিন গেলে বিলাসপুর ও মাদারপুরে ভুক্তভোগী গ্রামবাসীর পক্ষ থেকে বিলাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসাইন, স্থানীয় ইউপি সদস্য মোঃ নূর ইসলাম, সমাজসেবক আলম মিয়া বলেন, বিলাসপুর ও মাদারপুর গ্রামে যাতায়াতের প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি একমাত্র ভরসা। মাদারপুর গ্রামের বুক চিরে বয়ে গেছে সোমেশ্বরী নদী। বিলাসপুর গ্রামে রয়েছে সোমেশ্বরী নদীর ছোট্ট আরেকটি শাখা। প্রতিদিন স্কুল-কলেজের কোমলমতি শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুগ যুগ ধরে যাতায়াত করে আসছে এ পথ দিয়ে। প্রতিদিন শত শত মানুষ বাঁশের সাকোর উপর দিয়ে পারাপার হলেও বর্ষাকালে পাহাড়ি ঢলে নেমে আসে উজান থেকে পানি। তখন স্রোত বেড়ে যাওয়ায়, নদীটি পারাপারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া কোমলমতি শিশুসহ  শিক্ষার্থী, পথচারীসহ লোকজনের যাতায়াত চরম দুর্ভোগ সৃষ্টি হয়। কষ্টের সীমা থাকেনা নদীর এপার-ওপার মানুষের। নদীতে সব সময় পানি থাকায় কৃষকের উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাতকরণ ও গবাদি পশু নিয়ে পড়েন নানা বিড়ম্বনা। এলাকাবাসীর নির্মিত বাঁশের সাকোর উপর দিয়ে পারাপারে মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হয় কোমলমতি শিশু-কিশোররাও। ৭০ ঊর্ধ্ব প্রবীন ব্যক্তি মোঃ আয়নাল হক, মোক্তার হোসেন (৬০) জানান, প্রতি বছর গ্রামের লোকজনের সহযোগিতায় সোমেশ্বরী নদী ও বিলাসপুর খালের উপর বাঁশ অথবা কাঠের সাঁকো নির্মাণ করে যাতায়াত করা হলেও বর্ষাকালে পাহাড়ি ঢলে ভেঙে যায় সাঁকো। চলাচলের অনুপযোগী হয়, চরম বিপাকে পড়তে সকলের। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরীসহ সকলে বিলাসপুর ও মাদারপুর গ্রামের যাতায়াতে সংযোগ রাস্তাটির ভাঙা অংশে সেতু নির্মাণসহ সম্পন্ন রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, বিলাসপুর মাদ্রাসা থেকে মাদারপুর পর্যন্ত ৩ কিলোমিটার কাচা রাস্তা রয়েছে। মাদারপুরে সোমেশ্বরী নদীতে ১টি ব্রীজ ও একই রাস্তার অপর প্রান্ত বিলাসপুরে প্রয়োজন একটি কালভার্টের নির্মাণের। বিলাসপুর হতে মাদারপুরসহ ৭ ইউনিয়নের ৪৫৪টি রাস্তার আইডি ইতিমধ্যে পরিমাপ করে উপরে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডি বাস্তবায়নে রাস্তা ও ব্রীজ নির্মাণ পর্যায়ক্রমে সবগুলু কাজ সম্পন্ন করা  হবে বলেও জানান তিনি। 

Tag
আরও খবর