কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে লটারীর মাধ্যমে কাজের ঠিকাদার নির্বাচন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাদশার বাড়ি হতে পূর্ব দিকে হালিমের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ, যার ব্যয় মূল্য ৫৮ লাখ ৩৩ হাজার টাকা। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ কাজের লটারী অনুষ্ঠিত হয়। এ কাজের বিপরীতে ১৬১ জন ঠিকাদার অংশগ্রহণ করে। তন্মধ্যে লটারীতে নির্বাচিত হন মেসার্স রৌহান বিল্ডার্স, নকলা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সার্বিক তত্ত্বাবধানে লটারী পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণকারী ঠিকাদারগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। লটারী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ জানান, নির্বাচিত ঠিকাদারকে কাজটির গুণগত মান বজায় রেখে করতে হবে। অন্যের নিকট কাজ বিক্রি করা যাবে না। সেই সাথে প্রকল্পের কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকসহ উপস্থিত সকলকে জানানো হয়। 

Tag
আরও খবর