কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের বিরুদ্ধে যুব ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা যুব ফোরাম। স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) শ্রীবরদী উপজেলার তেনাচিড়া বাজারে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব ফোরাম, নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ। যুব ফোরাম শ্রীবরদীর আহ্বায়ক শাহিন মিয়া বলেন, আমরা একত্র হয়ে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলবো। মানববন্ধনে অংশ নেওয়া নাগরিক প্লাটফর্ম, শেরপুরের সদস্য প্রভাষক ও কবি একে আজাদ সরকার বলেন, ‘ফেসবুক, নিউজপেপারে চোখ বুলাতেই দেখি ধর্ষণের নিউজ, হত্যাকাণ্ডের নিউজ। নাগরিক হিসেবে নিজের দেশে শান্তিপূর্ণ জীবনযাপন চাওয়াই কি আমাদের অপরাধ? আমরা চাই প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে এসব অপরাধ দমন করুক এবং দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার কার্যকর হোক।’ মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা সবাই মিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Tag
আরও খবর