কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কারিতাস ময়মনসিংহে কারিগরি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও চাকুরি মেলা

কারিতাস টেকনিক্যাল স্কুল (সিটিএস), হালুয়াঘাট ময়মনসিংহের আয়োজনে স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সীডস প্রকল্পের টিভেট প্রশিক্ষণার্থীদের মাঝে ১০ এপ্রিল বৃহস্পতিবার সনদ বিতরণ এবং জব মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আলীনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণ আরএফএফ গ্রুপ এইচআরএম সাব-এসিসটেন্ড ম্যানেজার দেবাশিষ সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে কারিতাস কেন্দ্রীয় অফিস জব প্লেসমেন্ট অফিসার মি. নোটন জে রডিক্স, পিও (ইআই) মো. ওসমান গনি, টিও মি. তমাল মৃ, হালুয়াঘাট কারিতাস টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মি. রানা স্নাল। পরবর্তীতে জব মেলা অনুষ্ঠিত হয়। জব মেলায় প্রাণ আরএফএফ গ্রুপ-এর প্রতিনিধির নিকট ৫০ জন টিভেট গ্র্যাজুয়েট শিক্ষার্থীর বায়োডাটা জমা প্রদান করা হয়। বায়োডাটা যাচাই বাছাই করে মোট ৪০ টিভেট প্রশিক্ষণার্থীদের চাকুরির জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত ৪০ জনকে বাস ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় নিয়ে যাওয়া হয় প্রাণ আরএফএল গ্রুপে যোগদানের জন্য।

Tag
আরও খবর